২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৮ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news৩ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ২২ সফর ১৪৪৪ হিজরি

চন্দনাইশের সিরাজ পেল প্রধানমন্ত্রীর ১০ ল‍াখ টাকার অনুদান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ । ২:৫৬ দুপুর

চট্টগ্রাম জেলার চন্দনাইশ পৌরসভা আওয়ামী যুবলীগের সভাপতি কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা এম সিরাজুল ইসলাম চৌধুরীর হাতে প্রধানমন্ত্রীর ১০ লাখ টাকার অনুদান চেক তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি।

নির্যাতিত এ যুবলীগ নেতা চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ গেইট স্টেডিয়ামে মহান মুক্তিযুদ্ধ উপলক্ষে বিজয় মেলা চলাকালীন সময়ে সন্ত্রাসী রাজাকারদের হাতে নির্মম ভাবে আহত হন।এক পর্যায়ে তার বাম হাত সম্পুর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। দলের জন্য ত্যাগ সহ বিভিন্ন কর্মসূচিতে সিরাজুল ইসলামের অবদান অসীম।

এদিকে রাত সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজের কনফারেন্স রুমে সিরাজুল ইসলামকে প্রধানমন্ত্রীর অনুদানের ১০ লাখ টাকার একটি চেক তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, নেজারত ডেপুটি কালেক্টর মোহাম্মদ তহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মাহমুদ, নির্বাহী ম্যাজিস্টার প্রদীপ দত্ত, জেলা নাজির মো. জামাল উদ্দিন,

বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম টিটু, চন্দনাইশ পৌরসভা সহ- সভাপতি, আকতার হোসাইন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক, মাসুদ চৌধুরী প্রমুখ।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন