দক্ষিণের লাস্যময়ী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে বেশ কিছুদিন থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সরব দেখা যাচ্ছে না। এ নিয়ে উদ্বিগ্ন তার ভক্ত-অনুরাগীরা।
শেষ নিজের ছবি শেয়ার করেছিলেন ২১ জুলাই। এরপর ৩১ আগস্ট তার নতুন সিনেমা ‘যশোদা’র পোস্টার শেয়ার করেছিলেন। সব শেষ ১০ সেপ্টেম্বর ‘যশোদা’র টিজার শেয়ার করতে দেখা গেছে তাকে। গেলেন কোথায় সামান্থা? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তার অনুরাগীদের মনে।
জানা গেছে, বেশ কিছুদিন থেকে নাকি অসুস্থ সামান্থা। আর সে কারণেই অন্তরালে রেখেছেন নিজেকে। আর এ খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার অনুরাগীরা। ঠিক কী হয়েছে সামান্থার? কোন অসুখে ভুগছেন তিনি? এটা স্পষ্ট হয়নি। আদৌ সামান্থা অসুস্থ কি না, সে ব্যাপারেও নিশ্চিত হওয়া যায়নি।
ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদন থেকে জানা যায়, কয়েক মাস ধরে শরীর খারাপ সামান্থার। বাড়ির বাইরে তাকে না যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তার পরবর্তী তেলুগু ছবি ‘খুশি’র শুটিংও নাকি আপাতত স্থগিত রেখেছেন অভিনেত্রী।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ । ৩:৪৯ বিকাল