২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৮ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news৩ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ২২ সফর ১৪৪৪ হিজরি

দেশে করোনায় বাড়ছে শনাক্ত, নতুন আক্রান্ত ৫২৭

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ । ৬:৩২ সন্ধ্যা

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে আরও ৫২৭ জন। শনাক্তের হিসেবে যা ১২ দশমিক ৭২ শতাংশ। যদিও কারও মৃত্যু হয়নি। 

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২০ লাখ ১৭ হাজার ৫১৪ জন। করোনায় মারা গেছে ২৯ হাজার ৩৩৯ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ২৮৪ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬০ হাজার ৬১৫ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে চার হাজার ১৫৪টি। নমুনা পরীক্ষা করা হয়েছে চার হাজার ১৪৩টি। এখন পর্যন্ত এক কোটি ৪৮ লাখ ২২ হাজার ১৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১২ দশমিক ৭২ শতাংশ এবং এখন পর্যন্ত মোট ১৩ দশমিক ৬১ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ১৭ শতাংশ। মারা গেছে এক দশমিক ৪৫ শতাংশ।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন