২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৮ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news৩ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ২২ সফর ১৪৪৪ হিজরি

ফটিকছড়িতে দলবেঁধে গৃহবধূ ধর্ষণের ঘটনায় তিন যুবক গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ । ৭:১৬ রাত

চট্টগ্রামের ফটিকছড়িতে আট দিন আগে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার ভুজপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতার তিনজন হলো- মো. হেলাল, কামাল হোসেন ও মো. ইসমাইল। তাদের বাড়ি ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের কেচিয়া ও নিচিন্তা গ্রামে।

গত ৯ সেপ্টেম্বর ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের কেচিয়া গ্রামে দলবদ্ধ ধর্ষণের শিকার হন ৪৯ বছর বয়সী ওই গৃহবধূ।
ভুজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন ফারুকী জানান, আক্রান্ত নারী ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বাবার বাড়ি থেকে অটোরিকশায় করে একই ইউনিয়নের শ্বশুরবাড়িতে ফিরছিলেন।

ঢালারমুখ এলাকায় পৌঁছানোর পর অটোরিকশা থামিয়ে পূর্বপরিচিত যুবক নাজমুল তাকে মোটরসাইকেলে করে নিশ্চিন্তা গ্রামে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। ওই নারী অটোরিকশা থেকে নেমে নাজমুলের মোটরসাইকেলে ওঠেন।

নাজমুল তাকে (নারী) নিশ্চিন্তা গ্রামে নেওয়ার বদলে কেচিয়া গ্রামে জনৈক বশিরের একটি মাল্টা বাগানের ভেতরে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে তালাবদ্ধ করে রাখে। রাত ৯টার দিকে নাজমুলসহ চারজন তালা খুলে ওই ঘরে প্রবেশ করে। ভোর ৬টা পর্যন্ত পালাক্রমে তারা ওই নারীকে ধর্ষণ করে। ভোরে তাকে ছেড়ে দেওয়ার পর ওই নারী থানায় এসে ৪ জনের নামে মামলা করেন।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন