২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৯ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news৪ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ২৩ সফর ১৪৪৪ হিজরি

দেড় বছর পর নতুন ধারাবাহিকে ফিরছেন পল্লবী!

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২ । ৩:১৯ বিকাল

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কে আপন কে পর’ সিরিয়ালটির কারণে জবা চরিত্রকে বাংলাদেশের অনেকেই চেনে। ছোট পর্দায় জবা চরিত্রে অভিনয় করেছেন পল্লবী শর্মা।

ভারতীয় বাংলা সিরিয়ালে তাকে সবশেষ দেখা গিয়েছিল ২০২০ সালের ডিসেম্বরে। এরপর থেকেই টিভি পর্দায় অনুপস্থিত এই অভিনয়শিল্পী।

ছোট না বড় পর্দা নাকি ওয়েব সিরিজ কোন প্ল্যাটফর্মে পল্লবীকে দেখা যাবে–এমন প্রশ্ন ভক্তদের মনে উঁকি দিয়েছে বারবার।

সম্প্রতি এ প্রশ্নের উত্তর মিলেছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে জানা যায়, দুর্গাপূজার পর ছোট পর্দায়ই ফিরছেন পল্লবী শর্মা।

তবে এবার আর স্টার জলসা নয়, জি বাংলার পর্দা আলোকিত করবেন এই অভিনেত্রী। প্রাথমিক পর্যায়ে নতুন ধারাবাহিকে অভিনেতা রুবেল দাসের সঙ্গে জুটি বাঁধবেন বলে শোনা যাচ্ছে।

আশা করা হচ্ছে, সবকিছু ঠিক থাকলে পূজার পরই পল্লবীর নতুন লুক ঠিক করা হবে। নতুন সিরিয়াল সম্পর্কে এই অভিনেত্রী বলেন, জবা-র ছাঁচ থেকে বেরিয়ে সম্পূর্ণ নতুনরূপে নতুনভাবে দর্শকের কাছে ধরা দিতে চান তিনি। তাই নিজেকে তৈরি করতে একটু সময় নিয়েছেন এই অভিনেত্রী।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন