২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৯ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news৪ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ২৩ সফর ১৪৪৪ হিজরি

১৫ দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২ । ৪:৫৪ বিকাল

সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনে প্রবাসীরা ১০০ কোটি ৮৬ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। প্রতি ডলার ১০৮ টাকা দরে এর পরিমাণ দাঁড়ায় ১০ হাজার ৮৯৩ কোটি টাকা।

সোমবার (১৯ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ১৪ কোটি ৫ লাখ মার্কিন ডলার এবং বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৮৪ কোটি ৮৩ লাখ মার্কিন ডলার।

এবারও সবচেয়ে বেশি ২২ কোটি ডলার রেমিট্যান্স এসেছে বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে। এরপর সিটি ব্যাংকে এসেছে ৯ কোটি ৯৭ লাখ ডলার।

এর আগে, প্রবাসীরা আগস্ট মাসের ২০৩ কো‌টি ৭৮ লাখ, জুলাইয়ে ২০৯ কোটি ৬৩ লাখ ডলার, জুনে ১৮৩ কোটি ৭২ লাখ ডলার এবং মে মাসে ১৮৮ কোটি ৫৩ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে প্রবাসী বৈধ পথে ২ হাজার ১০৩ কোটি ডলার দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের চেয়ে ১৫ শতাংশ কম।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন