২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৯ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news৪ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ২৩ সফর ১৪৪৪ হিজরি

স্ত্রী, ছেলেকে নিয়ে রাজ এখন প্যারিসে!

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২ । ৫:০৮ সন্ধ্যা

সুইজারল্যান্ড সফরের নানা মুহূর্তের ভিডিও নিজেদের ইনস্টাগ্রামের ওয়ালে শেয়ার করার পর এবার প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে বেড়াচ্ছেন রাজ শুভশ্রী জুটি। বিদেশের মাটিতে তাদের একমাত্র ছেলে ইউভানের ২ বছরের জন্মদিন উদযাপন করছেন তারা।

টালিউডের এই তারকা জুটি নিজেদের সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যেই পোস্ট করেছেন একাধিক ছবি। সে ছবির একটিতে দেখা যাচ্ছে নীল সমুদ্রের তীরে শুভশ্রীর পরনে কমলা ব্লেজার আর গোলাপি হাই নেট টপ। খোলা চুলে রোদ চশমা পরা শুভশ্রীর পাশে রাজ দাঁড়িয়ে আছে সবুজ সোয়েট শার্টে।

এই রোমান্টিক ছবি ছাড়াও একটি ফ্যামিলি ছবিও পোস্ট করেছে এই তারকা জুটি। যেখানে দেখা যাচ্ছে, আইফেল টাওয়ারের সামনে বসে রাজ-শুভশ্রী। আর শুভশ্রীর কোলে একমাত্র পুত্র ইউভান।

ছুটিতে ঘুরে বেড়ালেও এই তারকা জুটির নতুন কাজ কিন্তু থেমে নেই। সম্প্রতি রাজের মুক্তি পেয়েছে ‘ধর্মযুদ্ধ’ ছবিটি। যদিও তা বক্স অফিসে তেমন সাড়া জাগাতে পারেনি।

অন্যদিকে এই পূজায় মুক্তি পাচ্ছে শুভশ্রী অভিনীত নতুন সিনেমা ‘বৌদি ক্যান্টিন’। যেই সিনেমা পরিচালনার দায়িত্বে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সমাজে চলে আসা নিয়মের বাইরে বেরিয়ে কথা বলবে এই সিনেমা।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন