২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৯ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news৪ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ২৩ সফর ১৪৪৪ হিজরি

দেশে বাড়ছে কোভিড সংক্রমণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২ । ৬:৫৪ সন্ধ্যা

দেশে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১৭৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৬০১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ১৪৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৫২৭ জন। গত একদিনে কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন একজন।

সোমবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৪০ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। এ সময়ে সংক্রমণ কমেছে ১ দশমিক ১২ শতাংশ। রোববার করোনায় শনাক্তের হার ছিল ১২ দশমিক ৭২ শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ১১ দশমিক ৬০ শতাংশে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৮ লাখ ২৭ হাজার ৩৬০ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ১৮ হাজার ২১৫ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৩৬২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬০ হাজার ৯৭৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১৬ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ১৭ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৪ হাজার ২৩২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪৯৬ জন। শনাক্তের হার ১১ দশমিক ৭২ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১৩ দশমিক ২৯ শতাংশ।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন