২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৯ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news৪ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ২৩ সফর ১৪৪৪ হিজরি

বোয়ালখালীতে আল্লামা আব্দুল মাবুদ (র.)’র ৩৬ তম বার্ষিক ওরশ শরীফ মঙ্গলবার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২ । ৮:০৬ রাত

মোজাদ্দেদে মিল্লাত আল্লামা গাজী শাহ সৈয়্যদ আজিজুল হক আলকাদেরী ইমাম শেরে বাংলা’র (র.) প্রধান খলিফা হযরত শাহ্ সুফি আল্লামা আবদুল মাবুদ আলকাদেরী (র.)’র ৩৬তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ (২০ সেপ্টেম্বর) মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাহ্ মাবুদিয়া দরবার শরীফে অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে বাদে ফজর খতমে কোরআন শরীফ ও খতমে খাজেগান, সকাল ১০টায় খতমে বোখারী শরীফ ও খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল(সা.), বাদে আসর খতমে গাউছিয়া শরীফ। বাদে মাগরিব আলোচনা সভা, জিকির-মাহফিল, কিয়াম-মিলাদ ও আখেরী মুনাজাত। এতে দরবারের মুরিদ-ভক্ত, আশেক্বীনদের উপস্থিতি কামনা করেছেন পীরে ত্বরীক্বত অধ্যক্ষ আল্লামা মুফতি মোহাম্মদ আবদুর রহীম আলকাদেরী (মা.জি.আ.)।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন