২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২০ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news৫ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ২৪ সফর ১৪৪৪ হিজরি

রামগড়ে চোলাইমদসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২ । ৭:১০ রাত

খাগড়াছড়ির রামগড়ে চোলাইমদ সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ।
সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় রামগড় থানাধীন রামগড় পৌরসভাস্থ দারোগা পাড়া এলাকায় ২০ লিটার চোলাইমদ সহ তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো – রামগড় পৌরসভার দারোগা পাড়ার মৃত হোসেন আহম্মদের ছেলে আবু বক্কর (৪০), একই এলাকার মৃত আজিজুল হকের ছেলে আনোয়ার হোসেন (২৬),

ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পশ্চিম শিলুয়ার বাসিন্ধা মৃত মন্টু মিয়ার ছেলে মো. রাসেল (২৫) ও একই এলাকার মৃত ওহিদুর রহমানের সন্তান ছেলে মনির আহমদ (৪২)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান’র নির্দেশনায় এসআই (নি.) মহসিন মস্তফার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে রামগড় থানাধীন রামগড় পৌরসভাস্থ দারোগা পাড়া ম্রাসানাই এর বসতবাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে ২০ লিটার চোলাই মদ সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

রামগড় থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোলাইমদ সহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আজ মঙ্গলবার খাগড়াছড়ির আদালতে পাঠানো হয়েছে।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন