২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২০ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news৫ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ২৪ সফর ১৪৪৪ হিজরি

মিরসরাইয়ে ছদ্ধবেশে দুর্ণীতি মামলায় সাজাপ্রাপ্ত আসামী ধরল পুলিশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২ । ৮:৪৯ রাত

মিরসরাই প্রতিনিধিঃ মিরসরাইয়ের আবুল কালাম আজাদ দূর্নীতি ও প্রতারনা মামলায় ৩ বছরের সাজা প্রাপ্ত আসামী। কোর্টের ওয়ারেন্ট নিয়ে দীর্ঘ দিন ধরে হন্য হয়ে খুজছেন থানা পুলিশ। সাজা এড়াতে বারবার ঠিকানা পরিবর্তন করে দেড় বছর পালিয়েও শেষ রক্ষা হয়নি তার। অবশেষে পুলিশের কৌশলের কাছে হার মানতে হয়েছে তাকে। ছদ্ধবেসে মিরসরাই থানা পুলিশ তাকে গ্রেফতার করে কোর্টে চালান করেছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) ভোরবেলা তাকে গেপ্তার করে ছদ্ধবেশি পুলিশ। আবুল কালাম আজাদ (৪৫) উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকার আবুল মনসুরের ছেলে।

নিজামপুর ফাড়ির উপপরিদর্শক (এএসআই) কবির জানান, আসামী আবুল কালাম আজাদ অত্যঅন্ত চতুর একজন লোক। তাকে গ্রেপ্তার করার জন্য বিভিন্ন সময় অভিযান করা হলেও সে অত্যন্ত চতুরতার সাথে সটকে পড়ে। সর্বশেষ ঘোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান জানতে পেরে ছদ্ধবেশ ধারণ করে গ্রেপ্তার করতে সক্ষম হই।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, ২০০৩ সালে দূর্নীতি ও প্রতারণার একটি মামলায় দীর্ঘ শুনানি শেষে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি আদালত আসামী আবুল কালাম আজাদকে তিন বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড দেওয়া হয়। আবুল কালাম আজাদ গ্রেফতার এড়াতে অনেক চতুরতা করেছেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশের জালে তাকে ধরা পড়তেই হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন