২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২০ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news৫ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ২৪ সফর ১৪৪৪ হিজরি

শেখ রাসেল শিশু কেন্দ্রের শিশুদের ব্লাড গ্রুপ নির্ণয়ে ক্যাম্পেইন আয়োজন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২ । ১১:০৬ রাত

হাটহাজারীর উপজেলা প্রশাসন এর উদ্যোগ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের শিশুদের ব্লাড গ্রুপিং নির্ণয় ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিদুল আলম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুরজিত দত্ত, শেখ রাসেল শিশু কেন্দ্রের পরিচালক জেসমিন আকতার প্রমুখ।

এ কার্যক্রমের আওতায় কেন্দ্রের মোট ১৬০ জন শিশুর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। বিদ্যালয়ে গমনকারী শিক্ষার্থীদের ইউনিক আইডি তৈরি, শিশুদের স্বাস্থ্য সেবা ও জরুরি প্রয়োজনে শিশুদের রক্তের প্রয়োজনের বিষয়গুলো মাথায় এ ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন