২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২০ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news৫ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ২৪ সফর ১৪৪৪ হিজরি

আনোয়ারায় আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজ পরিদর্শন করলেন যুগ্ম সচিব

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২ । ১১:০৭ রাত

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরকর্তৃক বাস্তবায়নাধীণ বন্যা প্রবণ ও নদী ভাঙ্গন এলাকায় বন্যা আশ্রয়ন্দ্রের নির্মাণ কাজ পরিদর্শন করেন আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ন সচিব) মোহাম্মদ তাসারফ হোসেন ফরাজী।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তিনি উপজেলার বটতলী শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজে ২ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুর ইসলাম প্রমুখ।

পরিদর্শন শেষে প্রকল্প পরিচালক (যুগ্ন সচিব) মোহাম্মদ তাসারফ হোসেন ফরাজী জানান,আনোয়ারায় বন্যা প্রবণ এলাকায় ২ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে নির্মাধীন এই আশ্রয়কেন্দ্র আগামী অক্টোবরের মধ্যে কাজ শেষ করতে হবে। কাজের আগ্রগতি সন্তোস জনক।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন