সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার সময় সীতাকুণ্ড পৌরসভার চৌধুরীপাড়া এলাকায় খেলার চলে পুকুরে পড়ে নাহিমা আক্তার নামে দেড় বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়। নিহত শিশু ওই এলাকার প্রবাসী কামাল উদ্দিনের মেয়ে।
নিহতের স্বজনরা জানান, শিশু নাহিমা বাড়ির অন্যান্য শিশুদের সাথে উঠানে খেলার চলে পাশ্ববর্তী পুকুরে পড়ে ডুবে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে পানিতে ভেসে উঠলে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে একই দিন দুপুরে পৌর সভার ৯ নং ওয়ার্ড শিবপুর গ্রামে বাড়ির পুকুরে অন্যান্য ছেলেদের সাথে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. মাশরাফি (৭) নামে এক শিশু। কিছুক্ষণ পর তার মৃতদেহ ভেসে উঠে। মাশরাফি ওই এলাকার ব্যবসায়ী সাইফুল ইসলামের পুত্র। দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা নুরউদ্দিন রাশেদ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ । ৫:৩৩ সন্ধ্যা