চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় পিকআপ ভর্তি বিদেশি সিগারেটসহ এক চোরকারবারি আটক। জানা যায়, ৪’শ ৪০ কার্টন বিদেশি সিগারেটসহ মো. জাহিদুল ইসলাম (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম—কক্সবাজার গাছবাড়িয়া মহাসড়কে এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত জাহিদুল ইসলাম উখিয়া ভর্তারকালী লিংক রোড এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, কক্সবাজার থেকে অবৈধভাবে বিদেশি সিগারেট পাচারের খবর পেয়ে চন্দনাইশের গাছবাড়িয়া এলাকা থেকে একটি পিকআপসহ একজনকে আটক করা হয়।
পুলিশ তল্লাশি চালিয়ে সেখান থেকে দুবাইয়ের ওরিস ব্র্যান্ডের ৪’শ ৪০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। আটককৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
জে-আর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ । ৭:৪৩ রাত