২৪ ঘন্টা নিউজ
বুধবার ২১ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news৬ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ২৫ সফর ১৪৪৪ হিজরি

হাটহাজারীতে মুদির দোকানে টিসিবি পণ্য বিক্রি, জরিমানা ২০ হাজার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ । ৮:৩৩ রাত

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের হাটহাজারীতে মুদির দোকানে টিসিবির পণ্য বিক্রয়ের অভিযোগে এক মুদি দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার (২১ সেপ্টেম্বর) উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড খলিফাপাড়া ফকিরের দোকান এলাকার মনির উদ্দিনের দোকানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীদুল আলমের নেতৃত্বে অভিযানকালে ১৪ কেজি ডাল ও ৬ লিটার সয়াবিন তেল জব্দ করা হয় এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহীদুল আলম।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন