২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news৭ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ২৬ সফর ১৪৪৪ হিজরি

তৃতীয়বারের মত পিতা হচ্ছেন জাকারবার্গ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ । ১২:১৭ দুপুর

পৃথিবীজুড়ে আলোড়িত নাম মার্ক জাকারবার্গ। কারণ তিনি ফেসবুকের প্রতিষ্ঠাতা। এই সেই বিখ্যাত সৃষ্টির জনক তৃতীয়বারের মত পিতা হতে চলেছেন। জানা গেছে, মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান দম্পতির ঘরে আলো করে আসছে নতুন অতিথি।

বুধবার (২১ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে এ সুখবর জানান জাকারবার্গ নিজেই। আগামী বছর তাদের ঘরে আসছে এক কন্যা সন্তান।

স্ত্রীর সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে জাকারবার্গ লিখেন, অনেক ভালোবাসা। আনন্দের সঙ্গে জানাচ্ছি, ম্যাক্স ও অগাস্ট আগামী বছর নতুন একটা ছোট বোন পাচ্ছে।

জানা গেছে, মার্ক জাকারবার্গের বর্তমান স্ত্রীর নাম প্রিসিলা। এ দম্পতির ম্যাক্স ও আগস্ট নামে আগেই দুই সন্তান রয়েছে। এর মধ্যে ফের বাবা হওয়ার সুখবর দিলেন বিশ্বের এই অন্যতম ধনী। এই সুখবরে কমেন্টে জাকারবার্গ দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।

ইন্টারনেটে সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। গোটা বিশ্বে তার পরিচিতি তুঙ্গে। দীর্ঘ ৯ বছর প্রেমের পর ২০১২ সালে ১৯ মে কলেজ জীবনের প্রেমিকা প্রিসিলা চ্যানকে বিয়ে করেন তিনি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন