২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news৭ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ২৬ সফর ১৪৪৪ হিজরি

শনিবার ফৌজদারহাট দরবার শরিফে বার্ষিক ওরশ মোবারক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ । ২:৩৮ দুপুর

সীতাকুণ্ড প্রতিনিধিঃ ইমামে রব্বানী কাইয়ুমে জামানি কুতুবুল ইরশাদ মুজাদ্দিদ আলফেসানী হযরত শায়খ আহমদ আল- ফারূকী হানাফি সিরহিন্দী (রহঃ) এর বার্ষিক ওরশ মোবারক ২৪ সেপ্টেম্বর (শনিবার) সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ দরবার শরিফে অনুষ্ঠিত হবে।

ওরশ উপলক্ষে বেশ কয়েকটি কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
সকাল ১০টায় খতমে কোরআন মাজিদ, ফাতেহা শরিফ, বাদে আসর তিলাওয়াতে কোরআন মাজিদ, হামদ ও না’ত শরীফ পাঠ, বাদে মাগরিব খতমে খাজেগান শরীফ ও মিলাদ শরিফ, বাদে এশা হযরত মুজাদ্দিদ আলফেসানী (রহঃ) জীবনীর উপর আলোচনা ও মিলাদ শরীফ এবং রবিবার বাদে ফজর খতমে মুজাদ্দিদী শরিফ,খতমে কোরআন মাজিদ, মিলাদ শরীফ, ফাতেহা শরীফ ও তাবাররুক বিতরণ করা হবে।

উক্ত পবিত্র ওরশ শরীফে উপস্থিত হয়ে সকলের সার্বিক সহযোগীতা দিয়ে দু’জাহানের কামিয়াবী হাছিল করার জন্য মোন্তাজিমে দরবার এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন ফৌজদারহাট দরবার শরিফ খানকাহ্ সফিরিয়া মুজাদ্দিদীয়া মোহাম্মদ কিসতাস আল-হাশেমী ও মোহাম্মদ ফায়সাল আল-হাশেমী।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন