২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news৭ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ২৬ সফর ১৪৪৪ হিজরি

দিনাজপুর শিক্ষা বোর্ডে স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ । ৫:১২ সন্ধ্যা

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসিতে স্থগিত চার বিষয়ের তারিখ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী মাসের ১০ তারিখ থেকে শুরু হবে এই পরীক্ষা। চলবে ১৩ তারিখ পর্যন্ত।

আজ বৃহস্পতিবার দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। স্থগিত পরীক্ষার বিষয়গুলোর মধ্যে রয়েছে—গণিত, রসায়ন, কৃষি ও পদার্থবিজ্ঞান।

গত বুধবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছয় বিষয়ে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। পরে দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সই করা বিজ্ঞপ্তিতে চার বিষয়ের পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়।

এদিকে, এ ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন—ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃষিবিজ্ঞানের শিক্ষক হামিদুল ইসলাম, বাংলার শিক্ষক সোহেল চৌধুরী ও পিয়ন সুজন মিয়া।

এর আগে ওই স্কুলের প্রধান শিক্ষক লুৎফর রহমান, ইংরেজি শিক্ষক আমিনুর রহমান রাসেল ও ইসলাম শিক্ষার শিক্ষক জোবায়ের ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন