২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news৭ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ২৬ সফর ১৪৪৪ হিজরি

কোভিডে আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ৬৭৮

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ । ৬:৪৭ সন্ধ্যা

দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। আগের দিন এই রোগে কেউ মারা যায়নি। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৪৬ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

সংক্রমণ কমেছে দশমিক ৬ শতাংশ। মঙ্গলবার করোনায় শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৭৩ শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ১৪ দশমিক ১৩ শতাংশে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, আজ ৪ হাজার ৭৯৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৬৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ৩৫১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৬৪১ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৮ লাখ ৪১ হাজার ৩৩৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ২০ হাজার ১৪৮ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৩৩৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬১ হাজার ৮১৯ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১১ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ১৩ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৫৬৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫২৬ জন। শনাক্তের হার ১৪ দশমিক ৭৬ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১৬ দশমিক ৫৯ শতাংশ।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন