২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news৭ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ২৬ সফর ১৪৪৪ হিজরি

হাটহাজারীতে সামাজিক সম্প্রীতি সমাবেশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ । ৬:১৮ সন্ধ্যা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ দেশের উন্নয়নে সাম্প্রদায়িক মনোভাব পরিহার করে বিনি সুতোর মালার মতো একই বন্ধনে আবদ্ধ হয়ে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভাকে একটি সাম্প্রদায়িকতামুক্ত পৌরসভায় পরিণত করার লক্ষ্যে ‘সামাজিক সম্প্রীতি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় হাটহাজারী পৌরসভার আয়োজনে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে নানা শ্রেণি পেশাজীবি ও জনপ্রতিনিধি একে অপরের মধ্যে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করতে পৌরসভায় ‘সামাজিক সম্প্রীতি সমাবেশ’ করা হয়।

উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর- প্রশাসক মো. শাহিদুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন সবুজ, পৌর- নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ খান, পৌর- নির্বাহী কর্মকর্তা বিপ্লব চন্দ্র মুহুরী, কেশব কুমার বড়ুয়া, গোবিন্দ প্রসাদ মহাজন, দিদারুল আলম বাবুল, ছৈয়দ হাফিজ আহমদ, জাকির হোসেন, সাংবাদিক সমিতির সভাপতি বাবলু দাশ, সুজন দাশ সহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সকল সহায়ক সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট- ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন সাংগঠনিক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন