২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৩ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news২৯ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ১৬ রবিউস সানি ১৪৪১ হিজরি

রাউজানের পূর্বগুজরায় অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯ । ৭:০৪ রাত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে এক অগ্নিকাণ্ডের ঘটনায় মুদি দোকান সম্পূর্ণ ভষ্মীভূত হয়েছে।

উপজেলার ১০ নং পূর্ব গুজরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ আয়েশা বিবির বাড়ির বটতল এলাকায় শুক্রবার দিবাগত রাত সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। এতে কাদের স্টোর নামের একটি মুদি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকানদার মো: কাদের।

আওয়ামীলীগ নেতা ও আয়েশা বিবির বাড়ি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি রোসাঙ্গীর আলম ও ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য জমির উদ্দিন বাবুল অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন