২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news৭ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ২৬ সফর ১৪৪৪ হিজরি

আনোয়ারায় ২৭০ পূজামন্ডপে ভূমিমন্ত্রীর চাল ও অর্থ বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ । ৭:১৮ রাত

চট্টগ্রাম জেলার আনোয়ারা-কর্ণফুলী উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজায় উপলক্ষে স্থানীয় সাংসদ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি’র পক্ষে ২৭০টি পূজা মন্ডপে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যায় উপজেলা মিলনায়তনে ভূমিমন্ত্রীর পক্ষে এসব বিতরণ করেন ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব রিদুয়ানুল করিম চৌধুরী সায়েম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জা মোহাম্মদ হাসান,

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুগ্রীব মজুমদার দোলন, সাধারণ সম্পাদক নিউটন সরকার, বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়াব আলী, চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী,

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আকবর, উপজেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক অনুপম চক্রবর্তী বাবু, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নুরুল আবছার তালুকদার, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাগর মিত্র, তাপস বুল, উৎপল সেন প্রমূখ।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন