২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news৭ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ২৬ সফর ১৪৪৪ হিজরি

আনোয়ারায় পিআইও অফিসে কর্মবিরতি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ । ৭:৪২ রাত

প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়নসহ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে।

আজ ২২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ৮ টা থেকে ৩ টা পর্যন্ত উপজেলা বাস্তবায়ন কর্মকর্তার অফিসের কর্মকর্তা-কর্মচারীরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেছে। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পিআইও অফিসে আসা সাধারণ লোকজন সেবা না পেয়ে ফিরে গেছেন।

ন্যায্য দাবি আদায়ের লক্ষ্য গত ৩ দিন অর্ধদিবস কর্মবিরতির পালন করার পর গত ২২ সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছে ছিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারীরা। এর ধারাবাহিকতায় ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আনোয়ারা উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম সহ কর্মচারীবৃন্দ কর্মবিরতি পালন করছেন।

দাবী গুলো হলো- ১) দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবলকাঠামো নিয়োগ বিধি বাস্তবায়ন, ২) জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) আপগ্রেডেশন, ৩) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও পদ আপগ্রেডেশন, ৪) সচিবালয়ে ন্যায় দুর্যোগব্যবস্থাপনা অধিদপ্তরে কর্মচারীদের পদনাম পরিবর্তন, ৫) দুর্যোগব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূণ্যপদ পদন্নতি/চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পূরণ।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন