২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news৭ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ২৬ সফর ১৪৪৪ হিজরি

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৪ সন্তানের জননীর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ । ১০:১৬ রাত

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অজ্ঞাত নামা প্রাইভেটকারের ধাক্কায় ৪ সন্তানের এক জননীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম শাহানা বেগম (৪৫)। তিনি মিরসরাই পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড গোভনীয়ার মোঃ মনছুরের স্ত্রী।

বৃহস্পতিবার ( ২২ সেপ্টেম্বর) রাত ৮টার সময় উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের ভাতিজা ব্যাবসায়ী জাহাঙ্গীর জানান, তার চাচী শাহানা বেগম ছেলেকে হাসপাতালে ডাক্তার দেখানোর পর বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত নামা প্রাইভেটকারের ধাক্কায় মারাত্মক আহত হয়। এতে তার একটি পা ভেঙ্গে যায় ও মাথায় আঘাত পায়। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে স্থানিয় সেবা হাসপাতালে নিলে সেখান থেকে জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় ওয়ার্ড কমিশনার জহির উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার নির্বাচনী এলাকার ৪ সন্তানের এক জননীর মর্মান্তিক মৃত্যুকে ব্যাক্তিগত ভাবে অত্যান্ত শোকাহত। তার ছোট ছোট ৪ সন্তান এতিম হয়েগেল। এটা খুব খারাপ লাগছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে শুক্রবার সকালে নিহতের নিজ বাড়ি নুর আহম্মদ মেস্ত্রী বাড়িতে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

মমতাময়ী মায়ের মৃত্যুতে ছোট ছোট ২ ছেলে ও ২ মেয়ে বারবার মূর্ছা যাচ্ছে। কারো সান্তনা তাদের নিবৃত করতে পারছেনা। তাদের আর্তনাদে বাতাস ভারী হয়ে উঠেছে এলাকার।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন