২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৩ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news৮ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ২৭ সফর ১৪৪৪ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত ১৩

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২ । ১২:১৯ দুপুর

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ৬০ শতাংশ।

আজ ২৩ সেপ্টেম্বর, শুক্রবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ৯টি ল্যাবে ১২৫টি নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১ জন নগরের বাসিন্দা। বাকি একজন হাটহাজারী উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৮৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯৩ হাজার ৯৩৫ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন