২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৪ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news৯ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ২৮ সফর ১৪৪৪ হিজরি

সৌদির পরিকল্পনায় এবার মহাকাশে যাবেন নারী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২ । ১২:৪২ দুপুর

সৌদি আরব আগামী বছর দুই নাগরিককে মহাকাশে পাঠানোর পরিকল্পনা করেছে। আর পরিকল্পনা অনুযায়ী সবকিছু চললে আগামী বছর প্রথমবারের মতো মহাকাশে পৌঁছাবেন সৌদি আরবের একজন নারী।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এ তথ্য জানায় সৌদি আরবের স্পেস কমিশন। এজন্য দেশটির পক্ষ থেকে একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হচ্ছে।

একটি বিবৃতিতে সৌদি আরবের স্পেস কমিশন বলেছে, “সৌদি নভোচারী প্রোগ্রাম দেশটির ভিশন ২০৩০-এর একটি অবিচ্ছেদ্য অংশ।

অর্থনীতিতে বৈচিত্র আনতে ও তেলের ওপর নির্ভরতা কমাতে ‘ভিশন ২০৩০’ ঘোষণা করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর অংশ হিসেবেই মহাকাশে নারী নভোচারী পাঠানোর উদ্যোগ নিয়েছে দেশটি। এর আগে ২০১৮ সালে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা তুলে দেয় সৌদি আরব।

সৌদি আরব থেকে মহাকাশে প্রথম ভ্রমণকারী ছিলেন দেশটির যুবরাজ সুলতান বিন সালমান। তিনি বিমানবাহিনীর পাইলট ছিলেন। ১৯৮৫ সালে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ডিসকভারি মিশনের সাত সদস্যের একজন ছিলেন তিনি। পরে তিনি সৌদি স্পেস কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন