২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৪ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news৯ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ২৮ সফর ১৪৪৪ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত ১৭

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২ । ১:১৩ দুপুর

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০ দশমিক ৩৬ শতাংশ। 

শনিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানা যায়, চট্টগ্রামের ১০টি ল্যাবে ১৬৪টি নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২ জন নগরীর বাসিন্দা। বাকি ৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৮৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৩ হাজার ৯৪৭ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন