২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৩ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news২৯ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ১৬ রবিউস সানি ১৪৪১ হিজরি

মেয়াদ উত্তীর্ণ মোজো কোল্ডড্রিংস খেয়ে অসুস্থ ২ ছাত্র : হোটেল ম্যানেজার আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯ । ৮:৫২ রাত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের চট্টগ্রাম হোটেল এন্ড রেস্টুরেন্টে মেয়াদ উত্তীর্ণ মোজো ক্লোড ড্রিংকস খেয়ে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েছে দুই কলেজ ছাত্র।

অসুস্থ কলেজ ছাত্ররা হলেন, উপজেলার শরীফপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামের নজির আহম্মদ’র ছেলে নাজিম উদ্দিন (২০), একলাশপুর ইউনিয়নের সাজ্জাদ হোসেন হোরণ (২০)।

এ ঘটনায় তাৎক্ষণিক বেগমগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আশিকুর রহমান ওই হোটেলে অভিযান চালিয়ে হোটেল ম্যানেজার কামরুল হাসানকে আটক করে।

আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) এ ঘটনায় ভুক্তভোগী নাজিম উদ্দিনের মামা সাইফুল ইসলাম বাদী হয়ে চট্টগ্রাম হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক শেখ আহম্মদ ও ম্যানেজার কামরুল হাসানকে আসামী করে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করবেন।

এর আগে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বেগমগঞ্জের চৌমুহনীর পূর্ব বাজারের চট্টগ্রাম হোটেল এন্ড রেস্টুরেন্টে মেয়াদ উত্তীর্ণ মোজো ক্লোড ড্রিংকস খেয়ে দুই কলেজ ছাত্র গুরুত্বর অসুস্থ হয়ে যাওয়ার এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা যায়, মেয়াদ উত্তীর্ণ মোজো কমল পানীয় খেয়ে তারা প্রথমে প্রচুর বমি করে অচেতন হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে নাজিম উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য উপজেলার বেসরকারী লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে পুলিশ আটক করেছে এবং মামলা প্রক্রিয়াধীন আছে। পরবর্তীতে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন