চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পৃথক অভিযানে সীমান্ত পথে দিয়ে আসা ভারতীয় মদ ও শাড়ী জব্দ করেছে বিজিবি সদস্যরা। গত ২৪ সেপ্টম্বর (শনিবার) রাতে রামগড়ের লাচারীপাড়া বিওপির পিলাকছড়া নামক স্থানে মালিকানাবিহীন ৩৩ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ করে বিজিবি টহলদল।
এর আগে সকালে পৃথক আরো একটি অভিযানে ব্যাটালিয়নে আওতাধীন রামগড় থানার বাজার পোস্ট নামক স্থান হতে মালিকানাবিহীন ৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী জব্দ করা হয়।

জব্দকৃত মদ রামগড় থানায় অভিযোগ দায়ের করে জোন সদরে জমা করা হয়েছে এবং জব্দকৃত শাড়ী সিতাকুন্ড কাস্টমসে জমা করা হয়েছে বলে জানান বিজিবি।
৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান জানান, ‘সীমান্ত পথে আসা এবস মাদক—চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা সবোচ্চ সতর্ক রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি সকল অপকর্ম প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
২৪ ঘণ্টা / জে-আর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২ । ৬:৩৪ সন্ধ্যা