চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে চাতরী চৌমুহনী বাজার এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুছফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ মালেক।
বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন আহমদ চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল মনছুর মো. মাঈনুদ্দিন,
শ্রম বিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এড. নুরুল হক, শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক শ্রী রঘুপতি সেন,
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ইয়াছিন হিরো, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও চাতরীর চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, সাবেক সদস্য মো. ছৈয়দুল হক, মো. জসিম উদ্দিন চৌধুরী, এড. প্রদীপ দত্ত।
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শওকত ওসমান ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সদস্য ও আনোয়ারা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এম.এ নজরুল ইসলাম,
যুবলীগ নেতা আবুল মনছুর, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জয়নাল আবেদীন, যুবলীগ নেতা গিয়াস উদ্দিন টিটু, উপজেলা ছাত্রলীগ নেতা মো. এরফান আলী প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ১৯ জন প্রার্থী ফরম জমা দেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৪ ঘণ্টা / জে-আর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২ । ৬:৪৯ সন্ধ্যা