চট্টগ্রাম জেলার চন্দনাইশে চার হাজার পিস ইয়াবাসহ আরেফা খাতুন (৩৫) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ। চন্দনাইশ পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়ায় চট্টগ্রাম—কক্সবাজার মহাসড়কের যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়।
আটক আরেফা খাতুন কক্সবাজারের টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শাহপরীর দ্বীপ (মাঝের পাড়া) এলাকার মৃত আব্দুল হাকিমের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ২ টা ৫৫ মিনিটের দিকে চট্টগ্রাম—কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়া এলাকায় চট্টগ্রামগামী রোড মাস্টার নামে এক যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ট্রাভেল ব্যাগের তলায় বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় চার হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ আরেফা খাতুন (৩৫)কে নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে।
২৪ ঘণ্টা / জে-আর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২ । ৭:১৪ রাত