২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৬ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news১১ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ১ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

মিরসরায়ে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২ । ৭:১৬ রাত

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে শিরিনা বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল ২৬ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১০টায় পূর্বাঞ্চল রেলওয়ের বারইয়ারহাট পৌর এলাকায় এ ঘটনা ঘটে। সে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা আলোকদিয়া গ্রামের সাহেব বাড়ির নুরুল হুদার স্ত্রী।

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার সকালে বারইয়ারহাট পৌরসভায় চিকিৎসকের কাছে যাচ্ছিলেন শিরিনা। রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জমুখী একটি ট্রেনের নিচে কাটা পড়ে দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে চিনকী আস্তানা রেল স্টেশন মাস্টার মো. সিরাজুল ইসলাম বলেন, বারইয়ারহাট লেভেল ক্রসিংয়ের উত্তর পাশে চট্টলা ট্রেনের নিচে কাটা পড়ে এক নারী মারা গেছে।

লেভেল ক্রসিংয়ে তখন গেটকিপার দেওয়া ছিলো। ওই মহিলা আরো ১’শ মিটার উত্তরে হটাৎ রেললাইনে উঠে যায়। জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে লাশ উদ্ধারে।

২৪ ঘণ্টা / জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন