২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৬ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news১১ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ১ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

হাটহাজারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২ । ৭:২৪ রাত

চট্টগ্রামের হাটহাজারীতে শারদীয় দুর্গাপূজা যথাযথভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক,

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জামিরুল ইসলাম, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান, প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া,

উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাসন্তী প্রভা পালিত ও ইউপি চেয়ারম্যান সরওয়ার মোর্শেদ তালুকদার, ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বক্তব্য প্রদান করেন।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন অশোক কুমার নাথ ও সাধারণ সম্পাদক সুজন তালুকদার, সাবেক সভাপতি গোবিন্দ প্রসাদ মহাজন,

পরিমল কান্তি দে, সাবেক সাধারণ সম্পাদক রিমন কুমার, উপজেলা জন্মাষ্টমী পরিষদের সাধারণ সম্পদক ছোটন দাশ প্রমুখ।

এছাড়াও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সহ উপজেলার ১১৪টি পূজামন্ডবের সভাপাতি সম্পাদক উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা / জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন