২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৬ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news১১ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ১ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

চকরিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২ । ৭:৪৬ রাত

কক্সবাজারের চকরিয়ায় বরইতলী ইউনিয়নের মাহমুদনগর এলাকায় শ্বশুর বাড়ি থেকে লিমা আক্তার (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত ২৫ সেপ্টেম্বর (রোববার) বিকেল ৫টার দিকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার হয়। লিমা ওই এলাকার তৌহিদুল ইসলামের স্ত্রী।

লিমার স্বামী তৌহিদুল ইসলাম বলেন, দুপুরে ভাত খেয়ে দোকানে যাওয়ার সময় স্ত্রী লিমার সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে বিকেলে খবর পাই ঘরের চালার সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে লিমা।

তবে লিমার মা রাশেদা বেগমের অভিযোগ শ্বশুর বাড়ির লোকজন তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রেখেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। হত্যা না আত্মহত্যা তা এখন বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে ঘটনার সত্যতা জানা যাবে।

২৪ ঘণ্টা / জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন