২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৬ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news১১ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ১ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

রাউজান পৌরসভায় জন্ম ও মৃত্যুর তথ্য সংক্রান্ত সভা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২ । ৭:৫১ রাত

চট্টগ্রামের রাউজান পৌরসভার আয়োজনে জন্ম ও মৃত্যুর সঠিক তথ্য প্রাপ্তি সংক্রান্ত এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৬ সেপ্টেম্বর (সোমবার) পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।

বক্তব্য রাখেন পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি, মহিলা কাউন্সিলল জান্নাতুল ফেরদৌস ডলি,

জেবুন্নেছা, পৌরসভার সচিব অনিল কান্তি ত্রিপুরা, মাওলানা বোরহান উদ্দিন কাদেরী, মাওলানা আব্দুল মতিনসহ বিভিন্ন মসজিদের খতিব, পৌরহিতসহ নানা শ্রেণী পেশার মানুষ।

অনুষ্ঠানে পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ জন্ম ও মৃত্যুর সঠিক তথ্য প্রদান করে পৌরসভার চলমান কার্যক্রমকে আরো গতিশীল করতে পৌর নাগরিকদের প্রতি অনুরোধ জানান।

২৪ ঘণ্টা / জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন