২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৬ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news১১ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ১ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, নতুন রোগী শনাক্ত ৪৮২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২ । ৯:২০ রাত

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তিনজনের প্রাণহানি হয়েছে। এসময় ৪৮২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

এদের মধ্যে ৩২৮ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে এবং বাকি ১৫৪ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ৬৯২ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

এর মধ্যে এক হাজার ২৯৪ জন ঢাকার মধ্যে এবং ৩৯৮ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৪ হাজার ৩৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

এর মধ্যে ঢাকায় ১১ হাজার ৭১ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন তিন হাজার ২৯১ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে চিকিৎসা শেষে ১২ হাজার ৬১৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছে।

এদের মধ্যে নয় হাজার ৭৫১ জন ঢাকার এবং বাকি দুই হাজার ৮৬৬ জন ঢাকার বাইরের বাসিন্দা।

চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৫৩ জনে পৌঁছেছে।

২৪ঘণ্টা/বিআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন