২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৬ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news১১ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ১ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

করতোয়ায় নৌকাডুবিতে নিহত বেড়ে ৫১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২ । ৯:২৩ রাত

পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আরও আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে নিহতের সংখ‌্যা বে‌ড়ে ৫১ জনে দাঁড়িয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন, পঞ্চগড় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায়।

তিনি জানান, বিকেলে নতুন করে আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রশাসন এখন পর্যন্ত ৪৩ জনের নাম প্রকাশ করেছে। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন- দীপঙ্কর (৩), পিয়ন্ত (২.৫), রূপালী ওরফে খুকি রানী (৩৫), প্রমিলা রানী (৫৫), ধনবালা (৬০), সুনিতা রানী (৬০), ফাল্গুনী (৪৫), প্রমিলা দেবী (৭০), জ্যোতিশ চন্দ্র (৫৫), শোভা রানী (২৭), লক্ষী রানী (২৫), অমল চন্দ্র (৩৫), শ্যামলী রানী (১৪), তারা রানী (২৫), সনেকা রানী (৬০), সফলতা রানী (৪০), হাশেম আলী (৭০), বিলাস চন্দ্র (৪৫), তনুশ্রী (৫), শ্রেয়শী, প্রিয়ন্তী (৮), ব্রজেন্দ্রনাথ (৫৫), শ্যামলী রানী ওরফে শিমুলি (৩৫), উষশী (৮) ও সনেকা রানী (৬০)।

উল্লেখ্য, রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে মহালয়া উপলক্ষে পাঁচপীর, বোদা, মাড়েয়া, ব্যাঙহারি এসব এলাকার সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। এ সময় নৌকায় অতিরিক্ত যাত্রী ছিল। এ কারণে মাঝ নদীতে পৌঁছানোর পর যাত্রীর চাপে নৌকা ডুবে যায়। এ সময় কিছু মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও বেশির ভাগ যাত্রীই নিখোঁজ হন।

এ ঘটনায় পঞ্চগড় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায়ের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

২৪ঘণ্টা/বিআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন