২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news১২ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ২ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

সত্যি কি সৌন্দর্য ধরে রাখতে ‘বোটক্স’ করেছেন মাধুরী?

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২ । ৩:০০ বিকাল

সম্প্রতি লাল রঙের শাড়িতে ক্যামেরায় ধরা দিয়েছিলেন বলিউড ডিভা মাধুরী দীক্ষিত। সেই মোহনীয় রূপে অনেক নেটিজেনই হয়েছেন আত্মহারা। তবে কেউ কেউ আবার এই অভিনেত্রীর নতুন লুকে কুঁচকেছেন তাদের ভ্রু যুগল।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদন থেকে জানা যায়, এমনি এমনি সৌন্দর্য বেড়ে যাচ্ছে না মাধুরীর। যত দিন যাচ্ছে ততই ‘ধাক ধাক’ গানের এই নায়িকার সৌন্দর্য বেড়ে চলেছে ‘বোটক্স’-এর কারণে।

বয়স বাড়লেও মুখের চাকচিক্যে একটুও ভাটা পড়েনি এই জনপ্রিয় অভিনেত্রীর। সৌন্দর্যের সঙ্গে মায়াবি চোখের চাহনিতে অনেক হৃদয়কে এখনও দুলিয়ে দিতে পারেন তিনি। আর তা সম্ভব করে তুলেছে ‘বোটক্স’ ম্যাজিক।

‘বোটক্স’হলো ত্বকের সৌন্দর্য বাড়িয়ে বা ধরে রাখার এক অত্যাধুনিক চিকিৎসা। এই চিকিৎসায় একটি ইনজেকশনের মাধ্যমে ত্বকের নির্দিষ্ট পেশিতে স্বল্পপরিমাণে বোটক্স বা অন্যান্য ধরনের বোটুলিনাম টক্সিন প্রবেশ করানো হয়।

বোটক্স এক ধরনের বিষ হলেও দক্ষ চিকিৎসকরা একটি নির্দিষ্ট মাত্রায় শরীরে তা প্রবেশ করানোর পর তা থেকে উপকারিতার পরিমাণই বেশি হয়ে থাকে।

সাধারণত মুখের ত্বকের বলিরেখা, অত্যধিক ঘাম, মূত্রাশয়ের ব্যাধি, চোখের পাতার খিঁচুনি এবং মাইগ্রেনের মতো বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সমাধানের জন্য এই চিকিৎসা ব্যবহার করা হয়ে থাকে।

সমালোচকরা মন্তব্য করছেন, মাধুরী দীক্ষিত এই বোটক্স চিকিৎসাই গ্রহণ করেছেন। তবে এই চিকিৎসা নাকি একটু বেশি মাত্রায় তিনি নিয়ে ফেলেছেন। যার কারণে মুখ দেখে সহজেই বোঝা যাচ্ছে কোনো চিকিৎসার তেলেসমাতি ঘটিয়েছেন তিনি। তবে নিন্দুকের এই মন্তব্য মোটেও পাত্তা দেন না ‘ধাক ধাক গার্ল’ মাধুরী দীক্ষিত।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন