২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news১২ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ২ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

ছেলের জন্মদিনে শাকিব : বাবারা শো অফ করে না, দেখিয়ে দেয়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২ । ৩:৫৪ বিকাল

স্টার কিড’ শব্দটা বলিউডে অতি পরিচিত হলেও ঢাকাই সিনেমায় এই শব্দটা পরিচিত হচ্ছে শাকিব খান ও অপু বিশ্বাসের সন্তান আব্রাম খান জয়কে দিয়ে। বাবা-মায়ের মতো পর্দায় জনপ্রিয় না হলেও অন্তর্জালে তুমুল জনপ্রিয় জয়।

২০১৬ সালের আজকের দিনে (২৭ সেপ্টেম্বর) কলকাতার একটি হাসপাতালে জয় জন্মগ্রহণ করে। সেই হিসেবে আজ জয় পা রাখলো সপ্তম বছরে।

বাবা শাকিব খানের সঙ্গে জয়ের সম্পর্ক আজও অধরা; প্রকাশ্যে খুব একটা দেখা মেলে না বাবা-ছেলের। তবে জন্মদিনে ছেলেকে নিয়ে অন্তর্জালে শুভেচ্ছা বার্তা দিয়ে থাকেন শাকিব।

এবারের জন্মদিনে শাকিব লিখেছেন, ‘আমার ছোট্ট আব্রাম তার জীবনে নতুন বছরে পা রাখলো। প্রতিনিয়ত খেয়াল করছি জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি মানুষের মতো মানুষ হতে এগিয়ে যাচ্ছো। হয়তো একটা সময় গিয়ে বুঝবে তোমার বাবা আছে বলেই জীবন এতো সুন্দর। বাবারা কখনও শো অফ করে না, তারা দেখিয়ে দেয়! তোমার প্রতি আমার স্নেহ, আদর, দোয়া ও মঙ্গলকর দায়িত্ব সারাজীবন থাকবে। শুভ জন্মদিন রাজকুমার।’

মা অপু বিশ্বাসও জন্মদিনে ছেলেকে নিয়ে লিখেছেন, ‘এই দিনে তুমি জন্ম নিয়েছিলে আমার কোল আলো করে। অনেক আশীর্বাদ তোমার জন্য বাবা। আরো বড় হও মানুষের মত মানুষ হও দিদার চাওয়া-পাওয়া তোমার পরিবারের চাওয়া-পাওয়া পূর্ণ করো। অনেক আশীর্বাদ তোমার জন্য।’

শাকিব খান ২০০৮ সালের ১৮ এপ্রিল গুলশানের বাড়িতে কঠোর গোপনীয়তায় নিজের সর্বাধিক সিনেমার নায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেন। প্রায় ১০ বছর পর এক সন্তানের খবরের সঙ্গে নিজেদের বিয়ের খবর গণমাধ্যমে নিয়ে আসেন অপু। এসব কারণে ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব বিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়। শাকিব-অপুর ১০ বছরের সংসারে একটি ছেলেসন্তানের জন্ম হয়। বিচ্ছেদের পর থেকে জয় মায়ের সঙ্গে থাকে। পড়াশোনা করে ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন