চট্টগ্রামের চন্দনাইশে বর্নীল আয়োজনে স্বেচ্ছাসেবীদের নিয়ে মাদক বিরোধী সচেতনতামূলক ‘শিখর সোহার্দ্য ফুটবল টুর্নামেন্ট -২২’ অনুষ্ঠিত হলো। মাদক একেবারেই নয়-খেলাধুলায় শরীর ও মন ভালো রয়। স্বেচ্ছাসেবী সংগঠন শিখর কর্তৃক আয়োজিত আন্তঃফুটবল টুর্নামেন্ট চট্টগ্রাম ওয়ার্রিয়স কে হারিয়ে আনোয়ারা গ্লাডিয়েটরস হারিয়ে জয়লাভ করে।
ফুটবল খেলায় উদ্বোধক ছিলেন শিখরের শুভাকাক্সিক্ষ মো. জাবেদ হোসেন, প্রধান অথিতি ছিলেন সমাজসেবক মোজাম্মেল হক, বিশেষ অথিতি ছিলেন ডা. এমদাদ হাসান, রুহুল আমিন, মুহিবুল্লাহ, রাবেয়া বসরি।
এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মাসুদুর রহমান, যগ্ম প্রতিষ্ঠাতা জয়ন্ত বড়ুয়া, সহ-সভাপতি নকিবুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরাজ আলী মুন্না,
অর্থ সম্পাদক রিফাতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, সহ-নারী বিষয়ক সম্পাদিকা নুসরাত জাহান রিয়া সহ প্রমুখ।
ফুটবল খেলা পরিচালনা করেন সংগঠনের সভাপতি আব্দুস সামাদ রিফাত ও আয়োজক কমিটির চেয়ারম্যান আল-শাহরিয়া রাফি। স্বাগত বক্তব্য দেন কমিটির সদস্য সচিব আব্দুল হামিদ।
প্রধান অথিতি বক্তেব্যে বলেন, মাদকমুক্ত দেশ গড়তে খেলাধূলায় তরুণদের ফিরিয়ে আনতে হবে। মাদকের নেশা থেকে বাঁচতে সকল মাদকাসক্তদের খেলার মাঠে আহ্বান করেন।
সভাপতির বক্তেব্যে বলেন, শিখর এ টুর্নামেন্টটি প্রতিবছর আয়োজন করবেন। বর্তমান দেশে যারা মাদকাসক্ত হয়ে পড়েছে তাদের কে খেলাধূলায় ফিরিয়ে আনার একটি অনন্য প্রয়াস।
উল্লেখ্য যে, সংগঠন টি ২০১৭ সালে ২০ আগস্ট প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সংগঠনটি ৫টি শাখায় ৩টি প্রজেক্ট নিয়ে মানবিক ও সামাজিক কাজ করে যাচ্ছে। সংগঠনের সভাপতি সাংবাদিকদের বলেন, বর্তমানে শিখরের ৩টি প্রজেক্ট শিখর নেগেটিভ ব্লাড ব্যাংক এর মধ্য দিয়ে চট্টগ্রামের বিভিন্ন মেডিকালে অসহায় রোগীদের রক্ত জোগাড় করা হয়।
২৪ঘণ্টা/জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২ । ৭:২০ রাত