২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৮ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news১৩ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ৩ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

সাকিব-বুবলি একসাথে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২ । ৩:২৪ বিকাল

দীর্ঘদিন পর সিনেমার শুটিংয়ে ফিরছেন শাকিব খান। সিনেমার নাম ‘লিডার আমিই বাংলাদেশ’। সিনেমাটির একটি গানের শুটিংয়ে অংশ নিবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন এ ছবির পরিচালক তপু খান।

গণমাধ্যমকে তপু জানান, ‘লিডার’ সিনেমার বাকি সবকাজ শেষ। শুধু দুটি গানের শুটিং বাকি। গানের শুটিং হলে পুরোপুরি ক্যামেরা ক্লোজ হবে। আগামী ১ অক্টোবর থেকে শাকিব শুটিং করবেন।

‘লিডার আমিই বাংলাদেশ’ অ্যাকশন, রোমান্টিক ও সামাজিক সচেতনার ছবি। সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল এবং যৌথভাবে চিত্রনাট্য করেন দেলোয়ার হোসেন দিল ও পরিচালক তপু খান।

শাকিব খান ছাড়াও এতে অভিনয় করেছেন নায়িকা শবনম বুবলী, ফখরুল বাশার, মিলি বাশার, সিয়াম নাসেরসহ অনেকেই।

এদিকে, দীর্ঘদিন সিনেমার শুটিং থেকে দূরে থাকলেও শাকিব নিজেকে নতুনভাবে তৈরি করছেন। ওজন কমিয়ে এই তারকা আগামীতে নতুন চমক নিয়ে আসছেন। আগের মতো গড়পড়তা ছবি না করে নতুন নতুন কাজের ব্যাপারে ‘ভীষণ চুজি’ হয়েছেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন