২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৮ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news১৩ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ৩ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

৩ অক্টোবরের পরে আর টিকা দেয়া হবে না: স্বাস্থ্যের ডিজি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২ । ৪:২৬ বিকাল

করোনার টিকার প্রথম ডোজ আগামী (৩ অক্টোবর) থেকে আর দেয়া হবে না।

তাই শেষবারের মতো আজ থেকে ওইদিন পর্যন্ত (৩ অক্টোবর) প্রথম ও দ্বিতীয় ডোজের বিশেষ ক্যাম্পেইন করছে স্বাস্থ্য অধিদফতর। আপাতত উপজেলা পর্যায়ে দেয়া না গেলেও ১১ অক্টোবর থেকে পাঁচ থেকে এগারো বছর বয়সী শিশুদের জন্য জেলাপর্যায়ে দেয়া হবে করোনার টিকা।

বুধবার (২৮ সেপ্টেম্বর) মহাখালীর স্বাস্থ্য ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

ভ্যাকসিনেশন কার্যক্রমের শুরুতে প্রাথমিক লক্ষ্য ছিল ৬০ থেকে ৭০ শতাংশ জনগোষ্ঠীকে করোনা টিকার আওতায় আনা। লক্ষ্যমাত্রা অর্জন হলেও এখনও অনেকেই দেননি টিকা। অধিদফতরের তথ্য মতে, ৯৭% মানুষ নিয়েছেন করোনার প্রথম ডোজ। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯০ ভাগ। তবে বুস্টার ডোজ নিয়েছেন ৪১ ভাগ মানুষ।

তাইতো প্রথম ডোজ না নেয়া ৩ শতাংশ আর দ্বিতীয় দশ শতাংশ মানুষের জন্য নতুন সুযোগ দিচ্ছে স্বাস্থ্য অধিদফতর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নেয়া এ বিশেষ ক্যাম্পেইনের পর আর দেয়া হবে না প্রথম ডোজের টিকা বলে জানান অধিদফতরের মহাপরিচালক।

৫ থেকে ১১ বছরের শিশুদের জেলা পর্যায়ে করোনার টিকা দিতে ১১ অক্টোবর থেকে শুরু হচ্ছে কার্যক্রম। এখনও তিন কোটি বেশি টিকা হাতে আছে অধিদফতরের। তবে চতুর্থ ডোজ দেয়ার বিষয়ে কোনো নির্দেশনা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আসেনি বলেও জানান মহাপরিচালক।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন