২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৮ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news১৩ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ৩ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

করোনায় শনাক্তের হার ১৪ দশমিক ০৭ শতাংশ, আক্রান্ত ৬৬৫ জন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২ । ৪:৩০ বিকাল

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এখন পর্যন্ত মারা গেছে ২৯ হাজার ৩৬০ জন। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ৬৬৫ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৩ হাজার ৮১০ জনে। এ সময় চার হাজার ৬৭৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় চার হাজার ৭২৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ০৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৪২৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬৪ হাজার ১৪৭ জন। এ সময় চার হাজার ৬৭৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় চার হাজার ৭২৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ০৭ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন