২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৮ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news১৩ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ৩ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

এসএসসি পরীক্ষার ফল ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশের নির্দেশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২ । ৫:১১ সন্ধ্যা

২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা দ্রুত শেষ করে আগামী ৩০ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষানিয়ন্ত্রক উপকমিটি। আজ বুধবার কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। 

অফিস আদেশে বলা হয়, ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ করে আগামী ৩০ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের জন্য বলা হলো।

এর আগে, গত ১২ এপ্রিল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, ২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা এপ্রিলে এবং এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন