চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে সুন্নাতে খতনা, চক্ষু চিকিৎসার ক্যাম্প ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ২৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) উপজেলার পরুপাড়া গ্রামের খাইরিয়ার দাতব্য হাসপাতালে এলাকার চিকিৎসা বঞ্চিত ও হতদরিদ্র মানুষের জন্য বিনামূল্যে ১’শ শিশুকে সুন্নাতে খতনা, চক্ষু চিকিৎসা ক্যাম্পের ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান সুহাইল সালেহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কেএম তারিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন আলী’জ এন্টারপ্রাইজের পরিচালক মাওলানা মুশতাক আহমেদ, এডভোকেট নাসির উদ্দিম, হাসান মাহমুদ ফয়সাল, এডভোকেট জোবাইর, হাফেজ আবরার সালেহ প্রমুখ।
২৪ ঘণ্টা / জে-আর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২ । ৬:৪১ সন্ধ্যা