২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৮ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news১৩ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ৩ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

রাউজান পৌরসভায় দোয়া মাহফিল আলোচনা সভা, খাবার ও বাই সাইকেল বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২ । ৬:৫৩ সন্ধ্যা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রামের রাউজানে নানা কর্মসূচি পালন করা হয়। আজ ২৮ সেপ্টেম্বর (বুধবার) সকালে রাউজান পৌরসভার উদ্যোগে দোয়া মাহফিল, আলোচনা সভা ও গরীব, মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় পৌরসভার সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।

আরফানুল ইসলাম আবিরের সঞ্চালনায় বক্তব্যে রাখেন প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, কাউন্সিলর জানে আলম জনি,

জসিম উদ্দিন চৌধুরী, আজাদ হোসেন, শওকত হাসান, মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি, জেবুন্নেছা, পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, যুগ্ম সম্পাদক তসলিম উদ্দিন,

মুছা আলম খান, যুবলীগ নেতা আবু সালেক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা এম এ মতিন।

২৪ ঘণ্টা / জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন