২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৮ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news১৩ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ৩ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

চট্টগ্রামে সাফজয়ী পাঁচ ফুটবলারদের নিয়ে উৎসব

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২ । ৭:৫২ রাত

বন্দর নগরী চট্টগ্রাম বীরের বেশে এসেছেন দক্ষিণ এশিয়া মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের (সাফ) অংশ নেওয়া সাফ ওরা পাঁচজন। ছাদখোলা জিপে লাল—সবুজের পতাকা উড়িয়ে এসেছেন তারা। সড়কের দুই পাশে তরুণ—তরুণী, শিশু—কিশোরদের জয়ধ্বনি। কেউ তুলছেন বীরকন্যাদের ছবি। অর্ধশতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা ছিল সবার আগে। চারটার আগেই জামালখান পরিণত হয় স্টেডিয়ামে।

আজ ২৮ সেপ্টেম্বর (বুধবার) দৈনিক আজাদী আয়োজিত দক্ষিণ এশিয়া মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের (সাফ) অংশ নেওয়া বৃহত্তর চট্টগ্রামের পাঁচ ফুটবলারের সংবর্ধনা অনুষ্ঠানের চিত্র এটি। ‘আঁরার মাইয়া, আঁরার গর্ব’

শিরোনামে এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটির রূপনা চাকমা ও ঋতুপর্ণা চাকমা, খাগড়াছড়ি জেলার মনিকা চাকমা এবং জমজ দুই বোন আনাই মগিনী ও আনুচিং মগিনী।

আজ সকালে তাদের চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান আজাদী পরিবারের সদস্যরা। বিকেল চারটার দিকে চট্টগ্রাম ক্লাব থেকে তাদের বহনকারী খোলা ছাদের জিপটি এসে পৌঁছে জামালখান মোড়ে।

আসরের আজানের বিরতির পরই জাতীয় সংগীত দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। ফুলের মালায় গলায় পরিয়ে দেওয়া হয় বীরকন্যাদের।

অনুষ্ঠানে আজাদী সম্পাদক এমএ মালেকের সভাপতিত্বে মঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়,

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, চিফ রিপোর্টার হাসান আকবর,

জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন প্রমুখ। অনুভূতি জানান কৃতী ফুটবলাররা। কাটা হয় বড় একটি কেক। এরপর তাদের হাতে সম্মাননার চেক তুলে দেন অতিথিরা।

২৪ ঘণ্টা / জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন