চট্টগ্রামের পটিয়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিনে জাতীয় সংসদের হুইপ পটিয়ার উন্নয়নের রূপকার আলহাজ¦ সামশুল হক চৌধুরী এমপি’র নেতৃত্বে ১৪নং ভাটিখাইন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গণ সমাবেশ ও বর্ণাঢ্য র্যালী উদযাপন করা হয়েছে।

আজ ২৮ সেপ্টেম্বর (বুধবার) সকালে ভাটিখাইন ইউনিয়নের করল বাজার হতে বর্ণাঢ্য র্যালীটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলায় এসে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত গণ সমাবেশে ১৪নং ভাটিখাইন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।
২৪ ঘণ্টা / জে- আর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২ । ৭:৪৮ রাত