২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news১৪ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ৪ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

হালদায় উপজেলা প্রশাসনের অভিযানে জাল জব্দ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২ । ৪:৪০ বিকাল

চট্টগ্রামের হাটহাজারীতে দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে অভিযান চালিয়ে ঘেরা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

গত ২৮ সেপ্টেম্বর (বুধবার) রাতে এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম। এসময় ১ হাজার ৫’শ মিটার ঘেরা জাল জব্দ করা হয়।

উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উপজেলা মেখল ইউনিয়নের ছত্তারঘাট এলাকা থেকে অভিযান শুরু করে গুমান মর্দ্দন ইউনিয়নের পেশকারহাট এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যগণের তৎপরতায় হালদা নদীতে জালের পরিমাণ কিছুটা কম দেখা যাচ্ছে।

আশা করা যাচ্ছে সবাই সচেতন হলে জালের পরিমাণ শূন্যের কোটায় নেমে আসবে যা মা মাছ ও ডলফিনের জন্য অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আইডিএফ মৎস কর্মকর্তা রাব্বানী, গড়দুয়ারার ইউপি’র গ্রাম পুলিশ ও সেচ্ছাসেবীগণ সহায়তা করেন।

২৪ ঘণ্টা / জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন